Yuvasathi Form Fill up Mistakes 2026

Yuvasathi Form Fill up Mistakes 2026 West Bengal govt scheme ₹1500 DBT application errors

Yuvasathi Form Fill up Mistakes 2026: West Bengal Govt scheme offers ₹1500 monthly DBT support. Avoid 5 common errors in application form to prevent rejection

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া চলছে জোরকদমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee ঘোষিত এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তবে আবেদন ফর্মে সামান্য ভুল করলেও আবেদন বাতিল হতে পারে। তাই ফর্ম পূরণের সময় বিশেষ সতর্কতা জরুরি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অফলাইন ক্যাম্পের পাশাপাশি অনলাইন ব্যবস্থাও চালু রয়েছে। আবেদন করার আগে এই ৫টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।

আরোও পড়ুন: Yuvasathi ক্যাম্প লোকেশন জানতে এখানে দেখুন

1. পেশা ও শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে লিখুন

অনেক আবেদনকারী পেশার জায়গায় ‘ছাত্র’ লিখে দেন। এটি বড় ভুল। প্রকল্পটি বেকার যুবক-যুবতীদের জন্য নির্দিষ্ট। তাই পেশার জায়গায় অবশ্যই ‘Unemployed’ বা ‘বেকার’ উল্লেখ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাশ বাধ্যতামূলক। মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা থাকলে শেষ পরীক্ষার পাস সার্টিফিকেট জমা দিতে হবে। কলেজে অধ্যয়নরত হলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।

আরোও পড়ুন- PM Awas Yojana: বাংলা আবাস যোজনা লিস্ট ও টাকা কবে পাবেন?

2. নাম ও বয়সের ক্ষেত্রে ভুল করবেন না

ফর্মে নাম লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেভাবে লেখা আছে, ঠিক সেভাবেই লিখতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও স্বামীর পদবি ব্যবহার করা যাবে না যদি তা মাধ্যমিক নথিতে না থাকে।

বয়স গণনা করতে হবে ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী। আবেদন করার দিনের বয়স লিখলে ভুল হবে। বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

3. ছবি ও স্বাক্ষর নিয়ম মেনে দিন

ফর্মে পাসপোর্ট সাইজ ছবি আঠা দিয়ে লাগিয়ে তার উপর দিয়ে সই করতে হবে। সইটি ছবির ওপর এবং ফর্মের সাদা অংশ — দুই জায়গাতেই থাকতে হবে (Cross Signature)। সঠিকভাবে সই না থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

4. জাতিগত শংসাপত্র সঠিকভাবে উল্লেখ করুন

যদি SC/ST/OBC সার্টিফিকেট থাকে, তা সংযুক্ত করতে হবে। জেনারেল হলে জেনারেল অপশনে টিক দিন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

আরোও পড়ুন- OASIS Scholarship Update: ওয়েসিস স্কলারশিপে নতুন নিয়ম! কাস্ট সার্টিফিকেট নিয়ে দেখে নিন

5. মোবাইল নম্বর ও ভাতা সংক্রান্ত তথ্য

যে মোবাইল নম্বর দেবেন সেটি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। অন্য কোনও সরকারি ভাতা যেমন লক্ষ্মীর ভাণ্ডার পেলে তা গোপন করা যাবে না। তথ্য গোপন করলে আবেদন বাতিল হতে পারে।

📌 Self-Attested ও রিসিভ কপি

আবেদন জমা দেওয়ার আগে সমস্ত নথি Self-attested করতে হবে। জমা দেওয়ার পর একটি রিসিভ কপি দেওয়া হবে। সেখানে অবশ্যই ‘দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর’ লেখা আছে কিনা যাচাই করুন।

এই ভুলগুলি এড়িয়ে চললে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। আবেদন করার আগে নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

 

Biswajoyee Barman

Stay updated with the latest news, blogging guides, technical tips, and project ideas. Explore articles on SEO, Ad-Sense, Blogger templates, and digital marketing along with social media growth hacks for Facebook, Instagram, and YouTube. Get regular updates on trending topics, online earning methods, and smart solutions to boost your knowledge and career. Our blog delivers daily information to help you stay informed, inspired, and ahead in the digital world.

Related Posts

PM Kisan Yojana Update 2025 – Big News Farmers Must Know

📰 Big Update on PM Kisan Yojana – Farmers Must Know This The government has clarified that only farmers who complete e-KYC, Aadhaar linking, and land verification will receive the…

Continue reading
Mahila Rojgar Yojana: ₹10,000 for 10 Lakh Women

📌 Bihar Mahila Rojgar Yojana — CM Nitish Kumar has transferred ₹10,000 to 10 lakh women via DBT, empowering them to start small businesses. Mahila Rojgar Yojana – Latest Bihar…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

PM Kisan Yojana Update 2025 – Big News Farmers Must Know

Mobile Phone Hacking: আপনার ফোন হ্যাক হয়েছে কিনা জানুন সহজ উপায়ে

Cyclone Ditwah Impact India: Tamil Nadu, Bengal Alert

Mahila Rojgar Yojana: ₹10,000 for 10 Lakh Women

Mahila Rojgar Yojana: ₹10,000 for 10 Lakh Women

SIR West Bengal: BLO ফর্ম জমাSIR Form West Bengal: BLO Upload Status Online পড়েছে কিনা অনলাইনে চেক করুন

SIR Form Fraud Alert: Cyber Scam Info

SIR Form Fraud Alert: Cyber Scam Info